সহানুমানের নিয়মাবলির আলোকে দৃশ্যকল্প-১ এর যুক্তিটির বৈধতা যাচাই করো।
উত্তর: সহানুমানের নিয়মাবলির আলোকে দৃশ্যকল্প-১ এর যুক্তিটি অবৈধ। দৃশ্যকল্প-১ এ সহানুমানের তৃতীয় নিয়মটি লঙ্ঘনের কারণে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। তৃতীয় নিয়মানুসারে সহানুমানের কোনো যুক্তিতে দুটি আশ্রয়বাক্যের যে কোনো একটিতে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। যদি তা না হয় তবে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে। সহানুমানের মধ্যপদই প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে সিদ্ধান্ত নিঃসরণ করে। তাই মধ্যপদকে প্রধান বা অপ্রধান আশ্রয়বাক্যে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। না হলে মধ্যপদটি প্রধান ও. অপ্রধান পদের মধ্যে কোনো যোগসূত্র স্থাপন করতে পারে না। ফলে এরূপ যুক্তি থেকে কোনো বৈধ সিদ্ধান্ত অনুমিত হয় না। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর যুক্তিটি হলো- 'সকল তিমি হয় জলজ প্রাণী। সকল মাছ হয় জলজ প্রাণী। অতএব, সকল মাছ হয় তিমি।' এখানে প্রথম আশ্রয়বাক্যটি একটি সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য যার বিধেয় পদ 'জলজ প্রাণী' অব্যাপ্য। আবার, দ্বিতীয় আশ্রয়বাক্যটিও সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য যার বিধেয় পদ 'জলজ প্রাণী' অব্যাপ্য। দুইটি আশ্রয়বাক্যেই মধ্যপদ 'জলজ প্রাণী' অব্যাপ্য বলে এটি প্রধান পদ 'তিমি' এবং অপ্রধান পদ 'মাছ' এর মধ্যে অনিবার্য সম্পর্ক স্থাপন করতে পারেনি। ফলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে এবং অনুমিত সিদ্ধান্তটি অবৈধ হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সহানুমানের নিয়মাবলির আলোকে দৃশ্যকল্প-১ এর যুক্তিটির বৈধতা যাচাই করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর