কুঞ্জ ও পান্থর কর্মকাণ্ডে নির্দেশিত অবরোহ অনুমান দুটির পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: কুঞ্জ ও পান্থর কর্মকান্ডে নির্দেশিত অবরোহ অনুমান দুটি হলো যথাক্রমে অমাধ্যম ও মাধ্যম অবরোহ অনুমান। নিচে উভয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- উদ্দীপকে কুঞ্জ বাসা থেকে বের হয়ে রিকশায় করে সরাসরি কলেজে যাওয়ার মাধ্যমে অমাধ্যম অবরোহ অনুমান ও পান্থ বাসা থেকে বের হয়ে নিঝুমের বাসায় গেল। এরপর তারা একসাথে রিকশায় চড়ে কলেজে যাওয়ার মাধ্যমে মাধ্যম অবরোহ অনুমানকে নির্দেশ করে। অমাধ্যম অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। কিন্তু মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্যেরই অনেকটা পরিবর্তিত বা আংশিক রূপ। কিন্তু মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্যের তুলনার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে একটি নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠিত হয়। অমাধ্যম অনুমান আশ্রয়বাক্যেরই অনেকটা পুনরাবৃত্তি বিধায় অনুমান হিসেবে এর মূল্য নগণ্য। পক্ষান্তরে, মাধ্যম অনুমান নতুন বা অজানা তথ্য প্রদান করে বিধায় অনুমান হিসেবে এর মূল্য বা গুরুত্ব অনেক বেশি। পাশাপাশি অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের তথ্যটিই সিদ্ধান্তের মধ্য দিয়ে ব্যক্ত হয় বলে তা থেকে আমরা নতুন জ্ঞান অর্জন করতে পারি না। অন্যদিকে, মাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুন তথ্য সংযোজন হয় বলে এর মাধ্যমে আমাদের জ্ঞানের বৃদ্ধি ঘটে। আলোচনা শেষে বলা যায়, অমাধ্যম ও মাধ্যম অবরোহ অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য থাকলেও উভয়ই অবরোহ অনুমানের অন্তর্ভুক্ত। তাই বিভিন্ন দিক দিয়ে এদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগত সম্পর্ক বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
কুঞ্জ ও পান্থর কর্মকাণ্ডে নির্দেশিত অবরোহ অনুমান দুটির পার্থক্য বিশ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর