দৃশ্যকল্প-২ কোন প্রকারের অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লেখিত অনুমানটি হলো অবরোহ অনুমান। যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যার সিদ্ধান্ত কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য দুটির অনিবার্য ফল। অবরোহ অনুমান একটি আকারগত প্রক্রিয়া। আকারগত সত্যতা অর্জনই অবরোহ অনুমানের উদ্দেশ্য। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর যুক্তিটিতে দেখতে পাই, 'সকল মাছ হয় জলজ প্রাণী, সকল কাতলা হয় মাছ, অতএব, সকল কাতলা হয় জলজ প্রাণী।' এখানে উল্লেখিত যুক্তির সিদ্ধান্তটি দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে এবং তা আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক। পাশাপাশি যুক্তিটিতে আকারগত সত্যতা অর্জনের চেষ্টা করা হয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এ উল্লেখিত অনুমানটি অবরোহ অনুমানের একটি দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ কোন প্রকারের অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর