শেয়ারFacebookWhatsApp

মাহমুদ, মাহফুজ ও মোঃ ঈমান আলীর কথোপকথন সহানুমানের তুলনাযোগ্য পদের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের মাহমুদ সহানুমানের প্রধান পদ মাহফুজ অপ্রধান পদ এরং মোঃ ঈমান আলী মধ্যপদের ভূমিকায় রয়েছেন। যেকোনো সহানুমানে তিনটি পদ থাকে। সেগুলো হলো প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে বলা হয় প্রধান পদ। সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ। আর যে পদ আশ্রয়বাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলা হয় মধ্যপদ। প্রধান পদ প্রধান আশ্রয়বাক্যে এবং অপ্রধান পদ অপ্রধান আশ্রয়বাকো অবস্থান করে মধ্যপদের মধ্যস্থতায় উভয় আশ্রয়বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়। উদ্দীপকে উল্লিখিত মাহমুদ প্রধান পদ, মাহফুজ অপ্রধান ভূমিকায় রয়েছেন এবং তাদের পারিবারিক দ্বন্দ্বে সমঝোতা করার জন্য মোঃ ঈমান আলী তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে; যা সহানুমানে মধ্যপদ হিসেবে চিহ্নিত করা হয়। সুতরাং মোঃ ঈমান আলী প্রধান পদ মাহমুদ এবং অপ্রধান পদ মাহফুজের মধ্যে সমঝোতা করার ফলে তাদের পরিবারে স্বাভাবিকতা ফিরে আসে। অর্থাৎ মধ্যপদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে মাহমুদ ও মাহফুজের মধ্যে সমঝোতা তৈরি হয়। সুতরাং বলা যায়, সহানুমানে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে অনিবার্য সম্পর্কের ভিত্তিতে যেমন একটি সিদ্ধান্ত স্থাপন করতে মধ্যপদ যে ভূমিকা পালন করে; উদ্দীপকের মাহমুদ, মাহফুজ ও মোঃ ঈমান আলীও সেই ভূমিকা পালন করে। ফলে তাদের মধ্যে একটি বিশেষ আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

মাহমুদ, মাহফুজ ও মোঃ ঈমান আলীর কথোপকথন সহানুমানের তুলনাযোগ্য পদের আ…

উদ্দীপক

মাহমুদ ও মাহফুজ আপন দুই ভাই। তাদের বাবার মৃত্যুর পর জমি সংক্রান্ত দ্বন্দ্বে পৃথকভাবে বসবাস করে। স্থানীয় বিচারক মোঃ ঈমান আলী প্রথমে মাহমুদের সাথে ও পরবর্তীতে মাহফুজের সাথে পৃথকভাবে আলোচনায় বসেন। এতে দুই ভাইয়ের বিবাদের অবসান ঘটে। অতঃপর মাহমুদ ও মাহফুজ একত্রে বসবাস করতে লাগল।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্যের ভিত্তিতে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে সহানুমান বলে।

উত্তর

আশ্রয় বাক্যের অব্যাপ্য প্রধান পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করার কারণে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটে। যেমন: 'সকল ডাকাত হয় মানুষ। কোনো ডাক্তার নয় ডাকাত। অতএব, কোনো ডাক্তার নয় মানুষ।' এই উদাহরণে প্রধান পদ 'মানুষ', প্রধান আশ্রয়বাক্যের বিধেয় হিসেবে অব্যাপ্য হয়েছে। কিন্তু সিদ্ধান্তে 'মানুষ পদটি E যুক্তিবাক্যের বিধেয় হওয়ায় ব্যাপ্য হয়েছে। তাই এখানে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকের মোঃ ঈমান আলীর ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে তুলনাযোগ্য। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি পদ থাকে। যেগুলো হলো প্রধানপদ, অপ্রধান পদ ও মধ্যপদ। এদের মধ্যে যে পদটি দুটি আশ্রয়বাক্যে অবস্থান করে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। এ মধ্যপদের সাথে প্রধান পদ ও অপ্রধান পদের সম্পর্কের ওপর নির্ভর করেই সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। অর্থাৎ সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যের প্রধান পদ এবং অপ্রধান আশ্রয়বাক্যের অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়ে এদের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর এই অনিবার্য সম্পর্কের ভিত্তিতেই সিদ্ধান্ত অনুমিত হয়। অর্থাৎ মধ্যপদটি হচ্ছে প্রধান পদ ও অপ্রধানের পদের মধ্যে সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যম বা যোগসূত্র। উদ্দীপকের মোঃ ঈমান আলী মাহমুদ ও মাহফুজের সাংসারিক দ্বন্দ্বে তৃতীয় পক্ষ হয়ে তাদের মধ্যে সমঝোতার সৃষ্টি করেন। উদ্দীপকে তাই সোবহান সাহেবের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে তুলনা করা যায়। কারণ, মধ্যপদ যেমন প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করে; তেমনি মোঃ ঈমান আলীও মাহমুদ ও মাহফুজের পারিবারিক দ্বন্দ্ব মিটানোর জন্য মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে সমঝোতা করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। তাই মি. সোবহান সাহেবের ভূমিকাকে সহানুমানে মধ্যপদের সাথে তুলনাযোগ্য।

উত্তর

উদ্দীপকের মাহমুদ সহানুমানের প্রধান পদ মাহফুজ অপ্রধান পদ এরং মোঃ ঈমান আলী মধ্যপদের ভূমিকায় রয়েছেন। যেকোনো সহানুমানে তিনটি পদ থাকে। সেগুলো হলো প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে বলা হয় প্রধান পদ। সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ। আর যে পদ আশ্রয়বাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলা হয় মধ্যপদ। প্রধান পদ প্রধান আশ্রয়বাক্যে এবং অপ্রধান পদ অপ্রধান আশ্রয়বাকো অবস্থান করে মধ্যপদের মধ্যস্থতায় উভয় আশ্রয়বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়। উদ্দীপকে উল্লিখিত মাহমুদ প্রধান পদ, মাহফুজ অপ্রধান ভূমিকায় রয়েছেন এবং তাদের পারিবারিক দ্বন্দ্বে সমঝোতা করার জন্য মোঃ ঈমান আলী তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে; যা সহানুমানে মধ্যপদ হিসেবে চিহ্নিত করা হয়। সুতরাং মোঃ ঈমান আলী প্রধান পদ মাহমুদ এবং অপ্রধান পদ মাহফুজের মধ্যে সমঝোতা করার ফলে তাদের পরিবারে স্বাভাবিকতা ফিরে আসে। অর্থাৎ মধ্যপদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে মাহমুদ ও মাহফুজের মধ্যে সমঝোতা তৈরি হয়। সুতরাং বলা যায়, সহানুমানে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে অনিবার্য সম্পর্কের ভিত্তিতে যেমন একটি সিদ্ধান্ত স্থাপন করতে মধ্যপদ যে ভূমিকা পালন করে; উদ্দীপকের মাহমুদ, মাহফুজ ও মোঃ ঈমান আলীও সেই ভূমিকা পালন করে। ফলে তাদের মধ্যে একটি বিশেষ আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।