দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অমাধ্যম অনুমান প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তন প্রকাশ পেয়েছে। কেননা অনুমানটিতে প্রতিবর্তনের নিয়ম অনুসরণ করা হয়েছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো প্রতিবর্তন। এ প্রকার অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত থাকে কিন্তু গুণের পরিবর্তন হয়। আর' আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। তাই বলা যায়, যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে বলে প্রতিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলে প্রতিবর্তিত। উদ্দীপকের, দৃশ্যকল্প-১ এ 'সব ডাক্তার হয় সহনশীল- এ আশ্রয়বাক্য থেকে 'কোনো ডাক্তার নয় অসহনশীল'- এ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের অর্থ অপরিবর্তিত রয়েছে কিন্তু গুণ পরিবর্তিত হয়েছে। আর আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর আশ্রয়বাক্যটি একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। প্রতিবর্তনের নিয়ম অনুযায়ী 'A [গণিত] যুক্তিবাক্যের প্রতিবর্তিত রূপ হলো 'E [গণিত] যুক্তিবাক্য অর্থাৎ সার্বিক নঞর্থক যুক্তিবাক্য যা দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অমাধ্যম অনুমান প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর