উদ্দীপকের অনুমানের আলোকে যুক্তি-১ ও যুক্তি-২ এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: যুক্তি-১ এ অমাধ্যম অনুমান এবং যুক্তি-২ এ মাধ্যম অনুমানের প্রতিফলন ঘটেছে। নিচে উভয় অনুমানের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো- যুক্তি-১ এ একটি আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এটি অমাধ্যম অনুমানের দৃষ্টান্ত। কেননা যে অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থাকে বিধায় সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না। এছাড়া অনুমান হিসেবে অমাধ্যম অনুমান কম গুরুত্বপূর্ণ। অপরপক্ষে, যুক্তি-২ এ একাধিক যুক্তিবাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এখানে মাধ্যম অনুমান প্রতিফলিত হয়েছে। মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। যেহেতু যুক্তি-২ এ একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, তাই এখানে অনুমানের সুযোগ থাকে এবং সিদ্ধান্তে নতুনত্ব আসে। এছাড়া মাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় বলে অনুমান হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ। পরিশেষে বলা যায় যে, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে মাধ্যম ও অমাধ্যম অনুমান উভয়ই অবরোহ অনুমানের অন্তর্ভুক্ত। তাই বিভিন্ন দিক দিয়ে এদের মধ্যে সম্পর্ক রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের অনুমানের আলোকে যুক্তি-১ ও যুক্তি-২ এর মধ্যকার পার্থক্য বি…
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর