দৃষ্টান্ত-১ এ আবর্তনের কোন নিয়মটি লঙ্ঘন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা এখানে আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা হয়েছে যা আবর্তনের চতুর্থ নিয়ম বিরোধী। আবর্তনের নিয়ম অনুযায়ী, আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী 'A [গণিত] যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য হয়। তাই 'A [গণিত] যুক্তিবাক্যের আবর্তন 'A [গণিত] যুক্তিবাক্যে করলে এর অব্যাপ্য বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয়, যা আবর্তনের নিয়ম বিরোধী। তাই 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন সম্ভব নয়। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর আশ্রয়বাক্যটি হলো- 'সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী।' এই যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য। কিন্তু আশ্রয়বাক্যটির আবর্তন করে 'সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক' বা 'A [গণিত] যুক্তিবাক্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এজন্য আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ 'সুখী' সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যাপ্য হয়েছে। তাই বলা যায়, দৃষ্টান্ত-১ এ আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘন করা হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ আবর্তনের কোন নিয়মটি লঙ্ঘন করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর