X, Y এবং Z এর তুলনাযোগ্য পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের X, Y এবং Z এর ভূমিকা যথাক্রমে সহানুমানের প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা সহানুমানে প্রধান, অপ্রধান ও মধ্যপদ যেরূপ ভূমিকা পালন করে ঐ তিনজন সেরূপ ভূমিকা পালন করেছে। সহানুমান হলো এক বিশেষ প্রকার মাধ্যম অবরোহ অনুমান। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি পদ যথা- প্রধান, অপ্রধান এবং মধ্যপদ থাকে। সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে বলে প্রধান পদ। সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলে অপ্রধান পদ। আর যে পদটি সহানুমানের উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলে মধ্যপদ। উদ্দীপকের X যে ভূমিকা পালন করেছে সেটি সহানুমানের প্রধান পদের সাথে তুলনাযোগ্য। যে ভূমিকা পালন করেছে সেটি অপ্রধান পদের সাথে তুলনাযোগ্য। আর Z যে ভূমিকা পালন করেছে সেটি মধ্যপদের সাথে তুলনাযোগ্য। তাই বলা যায়, উদ্দীপকের X, Y এবং Z এর ভূমিকা যথাক্রমে সহানুমানের প্রধান, অপ্রধান এবং মধ্যপদের সাথে তুলনাযোগ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
X, Y এবং Z এর তুলনাযোগ্য পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর