যুক্তি-১ কোন অনুমানকে নির্দেশ করে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের যুক্তি-১ এ অমাধ্যম অনুমানকে নির্দেশ করে। অবরোহ অনুমান দুইভাগে বিভক্ত যার একটি হলো অমাধ্যম অনুমান। এই অনুমানে আশ্রয়বাক্য থাকে একটি। একটি আশ্রয়বাক্য থেকে প্রত্যক্ষ বা সরাসরিভাবে অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত গৃহীত হয়। তাই বলা যায়, যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে প্রত্যক্ষ বা সরাসরিভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। যেমন- 'সকল মানুষ হয় মরণশীল। অতএব, কোনো মানুষ নয় অমর।' এই দৃষ্টান্তটিতে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই এটি একটি অমাধ্যম অনুমানের দৃষ্টান্ত। উদ্দীপকের যুক্তি-১ এ বর্ণিত, 'কিছু মানুষ নয় সৎ। সুতরাং, কিছু মানুষ হয় অসৎ।' এই তথ্যটিতেও দেখা যাচ্ছে যে, এখানে আশ্রয়বাক্য একটি। একটি আশ্রয়বাক্য থেকে এখানে প্রত্যক্ষভাবে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই এটি একটি অমাধ্যম অনুমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ কোন অনুমানকে নির্দেশ করে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর