দৃষ্টান্ত-১ অবরোহ অনুমানের কোন প্রকারের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ অবরোহ অনুমানের আবর্তন প্রকারের প্রতিফলন ঘটেছে। যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদকে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। যেমন- 'সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ। অতএব, কিছু শিক্ষিত মানুষ হন শিক্ষক।' এ আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ 'শিক্ষক' সিদ্ধান্তে বিধেয় পদ হিসেবে এবং বিধেয় পদ 'শিক্ষিত মানুষ' সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। পাশাপাশি আশ্রয়বাক্যের গুণ সিদ্ধান্তে অপরিবর্তিত আছে। অনুরূপ দৃষ্টান্ত-১ এ দেখা যায়। দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে, 'কোনো পাখি নয় চতুষ্পদী। সুতরাং কোনো চতুষ্পদী প্রাণী নয় পাখি।' এখানে আবর্তনের সকল নিয়ম মেনে চলায় এটি আবর্তনের একটি বৈধ দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ অবরোহ অনুমানের কোন প্রকারের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর