আবর্তনের নিয়ম অনুসারে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর বৈধতা বিচার করো।
উত্তর: আবর্তনের নিয়ম অনুসারে দৃষ্টান্ত-১ এর আবর্তনটি অবৈধ এবং দৃষ্টান্ত-২ এর আবর্তনটি বৈধ। দৃষ্টান্ত-১ এর আবর্তনের আশ্রয়বাক্যটি একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। আর আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু দৃষ্টান্ত-১ এ 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন করে সিদ্ধান্ত হিসেবে 'A [গণিত] যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থাৎ এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ 'সুখী' সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়ে ব্যাপ্য হয়েছে। তাই দৃষ্টান্ত-১ এ আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘন করায় যুক্তিটি অবৈধ। অপরদিকে, দৃষ্টান্ত-২ এর আবর্তনটি হলো- 'সকল কবি হয় মানুষ। সুতরাং কিছু মানুষ হয় কবি।' এখানে আশ্রয়বাক্যটি একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। আর 'সিদ্ধান্তটি একটি বিশেষ সদর্থক বা 'I [গণিত] যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। আর বিশেষ সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য। এজন্য আবর্তনের নিয়ম অনুযায়ী দৃষ্টান্ত-২ এ আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি। তাই দৃষ্টান্ত-২ এর যুক্তিটি আবর্তনের নিয়ম অনুযায়ী বৈধ। আলোচনা শেষে তাই বলা যায়, আবর্তনের নিয়ম অনুসরণ না করে দৃষ্টান্ত-১ এ 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন করায় আবর্তনটি অবৈধ এবং দৃষ্টান্ত-২ এ 'A [গণিত] যুক্তিবাক্যের অসরল আবর্তন করে '।' যুক্তিবাক্য সিদ্ধান্ত হিসেবে আবর্তনটি বৈধ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
আবর্তনের নিয়ম অনুসারে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর বৈধতা বিচার করো।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর