যুক্তি-১ এর সহানুমানের নিয়ম লঙ্ঘন জনিত যে অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তি-১ এর সহানুমানের প্রথম নিয়ম লঙ্ঘনজনিত চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। সহানুমানের প্রথম নিয়ম অনুসারে, 'সহানুমানের একটি বৈধ যুক্তিতে কেবল এবং কেবলমাত্র তিনটি পদ থাকবে, কম বা বেশি নয়।' আর এ নিয়ম লঙ্ঘন করে তিনের অধিক পদ ব্যবহার করলে যে অনুপপত্তি ঘটে তাকে চতুষ্পদী অনুপপত্তি বলে। এক্ষেত্রে তিনটি পদের স্থানে চারটি পদ দেখা যায়। উদ্দীপকের যুক্তি-১ এ উল্লেখ করা হয়েছে, 'X হয় Y এর বন্ধু। Z হয় X এর বন্ধু। সুতরাং, Z হয় Y এর বন্ধু।' এই দৃষ্টান্তটিতে চারটি পদের ব্যবহার করা হয়েছে। যথা- ১. X, ২. Y এর বন্ধু, ৩. Z ও ৪. X এর বন্ধু। এখানে তিনটি পদের অধিক চারটি পদ ব্যবহার করার কারণে প্রথম নিয়ম লঙ্ঘনজনিত চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপকের যুক্তি-১ হলো সহানুমানের একটি অবৈধ যুক্তি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ এর সহানুমানের নিয়ম লঙ্ঘন জনিত যে অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ্…
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর