যুক্তি-২ এর অমাধ্যম অনুমান কি যথার্থ? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের যুক্তি-২ এর আবর্তনটি বৈধ নয়। কেননা এখানে আবর্তনের নিয়ম লঙ্ঘন করে 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তন, করা হয়েছে। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে, স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। আর আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ একই হয়। আর আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। উদ্দীপকের যুক্তি-২ এ 'কিছু মানুষ নয় যুক্তিবাদী' এই আশ্রয়বাক্য থেকে 'কিছু যুক্তিবাদী নয় মানুষ'- এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে। অথচ আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। তাই যুক্তি-২ এ আবর্তনের নিয়ম লঙ্ঘিত হয়েছে। যেহেতু যুক্তি-২ এ আবর্তনের নিয়ম লঙ্ঘন করে যুক্তি উপস্থাপন করা হয়েছে, তাই যুক্তি-২ এ উপস্থাপিত যুক্তিটি যথার্থ নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-২ এর অমাধ্যম অনুমান কি যথার্থ? বিশ্লেষণ করো।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর