উদ্দীপকে উল্লিখিত Z এর ভূমিকা সহানুমানের কোন পদের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের উদ্দীপকে উল্লিখিত Z-এর ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে তুলনাযোগ্য। কেননা সহানুমানে মধ্যপদ যেরূপ ভূমিকা পালন করে উদ্দীপকের Z সেরূপ ভূমিকা পালন করেছে। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানে তিনটি পদ থাকে যার মধ্যে একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না থাকে মধ্যপদ বলে। সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে ব্যবহৃত হয়। আর অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। এভাবে প্রধান ও অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান পদের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানের সিদ্ধান্ত অনুমিত হয়। উদ্দীপকের দুই ভাই X ও Y এর মধ্যে বিরোধ নিরসনের জন্য ২. উদ্যোগ নেয় এবং এই লক্ষ্যে বন্ধু Z একবার X এর সাথে কথা বলে এবং আবার Y এর সাথে কথা বলে X ও Y এর মধ্যকার দ্বন্দ্ব এর অবসান ঘটায়। অর্থাৎ এখানে Z. মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে। আর সহানুমানের দিক থেকে বিবেচনা করলে তার ভূমিকা মধ্যপদের সাথে তুলনাযোগ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত Z এর ভূমিকা সহানুমানের কোন পদের সাথে সাদৃশ্যপূর্ণ…
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর