দৃষ্টান্ত-২ এ X এর যে গুণের উল্লেখ করা হয়েছে, তা কোন ধরনের বিধেয়ক? বিশ্লেষণপূর্বক ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-২ এ 'X [গণিত] এর বিচারশক্তি গুণের উল্লেখ করা হয়েছে যা বিধেয়কের 'উপলক্ষণ' এর অন্তর্গত। সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক বহন করে তাকে বিধেয়ক বলা হয়। বিধেয়ক পাঁচ প্রকার। যথা- জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ ও অবান্তর লক্ষণ। উপলক্ষণ হলো এমন একটি গুণ, যে গুণ জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত। যেমন: 'সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী।' এ চিন্তাশীলতা গুণটি হলো 'মানুষ' পদের উপলক্ষণ। কেননা 'মানুষ' পদের জাত্যর্থ হলো 'বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি'। এ 'চিন্তাশীলতা' গুণটি মানুষের জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ 'বুদ্ধিবৃত্তি' গুণটি থেকে অনিবার্যভাবে নিঃসৃত। তাই চিন্তাশীলতা গুণটিকে মানুষ পদের উপলক্ষণ বলা হয়। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর বক্তব্যটি হলো, 'X [গণিত] এর বিচারশক্তি অদ্ভুত রকমের তীক্ষ্ণ'। এখানে 'বিচারশক্তি' গুণটি 'X [গণিত] পদের উপলক্ষণ যা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। কারণ 'X [গণিত] নামে মানুষ পদটির জাত্যর্থ হলো 'বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি। এই 'বিচারশীলতা' গুণটি 'X [গণিত] এর জাত্যর্থের অংশ নয়। কিন্তু জাত্যর্থ বুদ্ধিবৃত্তি গুণটি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। পরিশেষে বলা যায়, দৃষ্টান্ত-২ এ 'X [গণিত] এর 'বিচারশক্তি' গুণটির কথা উল্লেখ করা হয়েছে, তা 'X [গণিত] এর উপলক্ষণগত বিধেয়ক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ X এর যে গুণের উল্লেখ করা হয়েছে, তা কোন ধরনের বিধেয়ক? …
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর