শেয়ারFacebookWhatsApp

দৃষ্টান্ত-২ এ অনুমান এর কোন প্রকারের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর: দৃষ্টান্ত-২ আরোহ অনুমানের প্রতিফলন ঘটেছে। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে। এই অনুমানে আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যেমন- 'শাপলা হয় সাদা। গন্ধরাজ হয় সাদা। বেলি হয় সাদা। অতএব, সব ফুল হয় সাদা।' এখানে বিশেষ বিশেষ ফুল সাদা হওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এ কারণে এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। অনুরূপ উদাহরণ দেখা যায় দৃষ্টান্ত-২ এ। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ X, Y ও Z এর মতো বিশেষ বিশেষ মানুষের মরণশীলতা প্রত্যক্ষ করে সকল মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরূপ বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত নেওয়ার কারণে দৃষ্টান্তটি আরোহ অনুমানের প্রতিফলন।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃষ্টান্ত-২ এ অনুমান এর কোন প্রকারের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃষ্টান্ত-১: সকল মানুষ হয় মরণশীল।X হয় একজন মানুষ।সুতরাং X হয় মরণশীল। দৃষ্টান্ত-২:X হয় মরণশীল।Y হয় মরণশীল।Z হয় মরণশীল।সুতরাং, সকল মানুষ হয় মরণশীল।

কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025

উত্তর

কোনো জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে।

উত্তর

অবরোহ অনুমানের একটি উল্লেখযোগ্য প্রকরণ হলো মাধ্যম অনুমান। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের ভিত্তিতে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয়, তাকে মাধ্যম অনুমান বলে। যেমন: 'সকল মানুষ হয় মরণশীল। সকল দার্শনিক হয় মানুষ। অতএব, সকল দার্শনিক হয় মরণশীল।' এই দৃষ্টান্তে দুটি আশ্রয়বাক্য ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত। দুটি আশ্রয়বাক্যেই 'মানুষ' পদটি থাকায় তাদের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য হয়ে গেছে। এই সম্পর্কের ভিত্তিতেই সিদ্ধান্তে 'দার্শনিক' এবং 'মরণশীল' পদটি অনিবার্যভাবে সম্পর্কিত হয়েছে। এভাবে মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্যের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

উত্তর

দৃষ্টান্ত-২ আরোহ অনুমানের প্রতিফলন ঘটেছে। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে। এই অনুমানে আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যেমন- 'শাপলা হয় সাদা। গন্ধরাজ হয় সাদা। বেলি হয় সাদা। অতএব, সব ফুল হয় সাদা।' এখানে বিশেষ বিশেষ ফুল সাদা হওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এ কারণে এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। অনুরূপ উদাহরণ দেখা যায় দৃষ্টান্ত-২ এ। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ X, Y ও Z এর মতো বিশেষ বিশেষ মানুষের মরণশীলতা প্রত্যক্ষ করে সকল মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরূপ বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত নেওয়ার কারণে দৃষ্টান্তটি আরোহ অনুমানের প্রতিফলন।

উত্তর

দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ যথাক্রমে অবরোহ অনুমান এবং আরোহ অনুমানকে নির্দেশ করে। নিচে উভয় অনুমানের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো- দৃষ্টান্ত-১ এ বর্ণিত, 'সকল মানুষ হয় মরণশীল। X হয় একজন মানুষ। সুতরাং X হয় মরণশীল।' এখানে সার্বিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে এটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত। কারণ যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত সার্বিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। এই অনুমানের সিদ্ধান্ত কোনো সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। পাশাপাশি অবরোহ অনুমানে কেবল আকারগত সত্যতা যাচাই করা হয়। অন্যদিকে, দৃষ্টান্ত-২ এ বর্ণিত, 'X হয় মরণশীল। Y হয় মরণশীল। Z হয় মরণশীল। সুতরাং, সকল মানুষ হয় মরণশীল।' এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত প্রত্যক্ষ করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি আরাহ অনুমানের দৃষ্টান্ত। কারণ যে অনুমান প্রক্রিয়ায় বিশেষ বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে আরোহ অনুমান বলে। এই অনুমানের সিদ্ধান্ত সব সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। পাশাপাশি আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্যতা যাচাই করা হয়। সুতরাং বলা যায় যে, দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ পরিলক্ষিত অবরোহ অনুমান এবং আরোহ অনুমান উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।