উদ্দীপকে দাগযুক্ত পদটি সহানুমানের তুলনাযোগ্য যে পদের ভূমিকা রেখেছে-তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে দাগযুক্ত 'যুবক' পদটি সহানুমানের তুলনাযোগ্য মধ্যপদের ভূমিকা রেখেছে। নিরপেক্ষ সহানুমানের যে পদ উভয় আশ্রয়বাক্যে বর্তমান থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। সহানুমানে দুটি আশ্রয়বাক্য পরস্পর সম্পর্কযুক্ত হয় মধ্যপদের মধ্যস্থতার ফলে। উদ্দীপকে নাদিমের মায়ের বক্তব্যে বর্ণিত, "যেহেতু এ গ্রামের সব যুবক হয় ভালো ফুটবল খেলোয়ার। নাদিম এ গ্রামেরই যুবক। অতএব, সে হয় ভালো ফুটবল খেলোয়ার।" অর্থাৎ উদ্দীপকে দাগযুক্ত 'যুবক' পদটি প্রথমে "ভালো ফুটবল খেলোয়ার" ও পরবর্তীতে 'নাদিম'কে যুক্ত করে উভয়ের মধ্যে মধ্যস্থতা করে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপন করেছে। পরবর্তীতে এই সম্পর্কের ওপর ভিত্তি করে একটি সিদ্ধান্ত অনুসৃত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে 'যুবক' এর ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দাগযুক্ত পদটি সহানুমানের তুলনাযোগ্য যে পদের ভূমিকা রেখেছে-…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর