দৃশ্যকল্প-২ এ মধ্যপদের অবস্থান উল্লেখ করে তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সহানুমানের দৃষ্টান্তটিতে 'প্রাণী' পদটি দ্বারা মধ্যপদকে নির্দেশ করা হয়েছে। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ সহানুমানের দৃষ্টান্তটি হলো- 'কোনো প্রাণী নয় নিখুঁত, সকল মানুষ হয় প্রাণী, অতএব, কোনো মানুষ নয় নিখুঁত।' এখানে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ায় 'নিখুঁত' পদটি প্রধান পদ। 'মানুষ' পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হওয়ায় অপ্রধান পদ। 'প্রাণী' পদটি সিদ্ধান্তের অংশ নয়। কিন্তু উভয় আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে আশ্রয়বাক্যদ্বয়ের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক স্থাপন করেছে। তাই দৃশ্যকল্প-২ এ 'প্রাণী' পদটি মধ্যপদ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ মধ্যপদের অবস্থান উল্লেখ করে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর