দৃশ্যপট-১ এর যুক্তিটির বৈধতা বিচার করো।
উত্তর: দৃশ্যপট-১ এর যুক্তিটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। তাই বৈধতার বিচারে যুক্তিটি অবৈধ। সহানুমানের ক্ষেত্রে দুটি আশ্রয়বাক্যে প্রধান ও অপ্রধান পদের সাথে মধ্যপদের আবশ্যিক সম্পর্ক স্থাপিত হয় এবং তার ভিত্তিতে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে আবশ্যিক সম্পর্ক গড়ে ওঠে। কোনো সহানুমানে তিনটি পদের অধিক পদ ব্যবহার করলে সে সম্পর্ক স্থাপিত হয় না। আর তিনের অধিক পদ ব্যবহার করলে যে অনুপপত্তি ঘটে তাকে চতুষ্পদী অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্যপট-১ এ উল্লেখিত, 'ঘরটি পুকুর ছুঁয়ে আছে। খেজুর গাছটি ঘর ছুঁয়ে আছে। অতএব, খেজুর গাছটি পুকুর ছুঁয়ে আছে।' এ দৃষ্টান্তটিতে চারটি পদের ব্যবহার রয়েছে। যথা- ১. ঘরটি, ২. পুকুর ছুঁয়ে আছে, ৩. খেজুর গাছটি ও ৪. ঘর ছুঁয়ে আছে। অর্থাৎ এখানে তিনটি পুদের অধিক চারটি পদ ব্যবহার করার কারণে সহানুমানের নিয়ম বহির্ভূত চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যপট-১ এর যুক্তিটি অবৈধ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এর যুক্তিটির বৈধতা বিচার করো।
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর