যুক্তি-২ এর আবর্তিত রূপ কি যথার্থ? বিশ্লেষণ করো।
উত্তর: না, যুক্তি-২ আবর্তিত রূপটি যথার্থ নয়। কারণ আবর্তিত রূপটিতে আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। আবর্তনের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা আবর্তনের কোনো যুক্তি প্রতিষ্ঠার জন্য আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। আবর্তনের চতুর্থ নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্ত গিয়ে ব্যাপ্য হতে পারবে না। 'যুক্তি-২' এর আশ্রয়বাক্যটি একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। কিন্তু যুক্তি-২ এ বলা হয়েছে 'সকল বাঘ হয় চতুষ্পদ। চতুষ্পদ। সুতরাং, সকল চতুষ্পদ জীব হয় বাঘ। এই আবর্তনের আশ্রয়বাক্যের ও সিদ্ধান্ত উভয়ই A-যুক্তিবাক্য এবং আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে। অথচ আবর্তনের চতুর্থ নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না। তাই 'যুক্তি-২' এ আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্গন করা হয়েছে। যেহেতু 'যুক্তি-২'-এ আবর্তনের নিয়ম লঙ্ঘন করে যুক্তি প্রতিষ্ঠা করা হয়েছে।"তাই 'যুক্তি-২' -এর আবর্তিত রূপটি বৈধ নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-২ এর আবর্তিত রূপ কি যথার্থ? বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর