শেয়ারFacebookWhatsApp

দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ এর মধ্যকার পার্থক্য অবরোহ অনুমানের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: দৃষ্টান্ত-১ আবর্তন এবং দৃষ্টান্ত-২ প্রতিবর্তন অবরোহ অনুমানকে নির্দেশ করে, যাদের উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান। দৃষ্টান্ত-১ অনুযায়ী, 'কোনো পাখি নয় চতুষ্পদী। সুতরাং কোনো চতুষ্পদী প্রাণী নয় পাখি।' এখানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন করা হয়েছে। তাই এটি আবর্তনের দৃষ্টান্ত। কারণ যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। অপরদিকে, দৃষ্টান্ত-১ অনুযায়ী, 'সকল ফুল হয় সুন্দর। সুতরাং কোনো ফুল নয় অ-সুন্দর।' এখানে, আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবেই ব্যবহৃত হয়েছে এবং গুণের পরিবর্তন ঘটেছে। এ কারণে এটি প্রতিবর্তনের দৃষ্টন্ত। কারণ যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধে পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু প্রতিবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ। হিসেবেই ব্যবহৃত হয়। আবার, আবর্তনের আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু প্রতিবর্তনে আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আবর্তনে গুণের কোনো পরিবর্তন হয় না। কিন্তু প্রতিবর্তনে গুণের পরিবর্তন ঘটে। আলোচনা শেষে তাই বলা যায়, অমাধ্যম অনুমানের দুটি শ্রেণি হলেও আবর্তন ও প্রতিবর্তন দুটি ভিন্নধর্মী প্রক্রিয়া।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ এর মধ্যকার পার্থক্য অবরোহ অনুমানের আলোকে …

উদ্দীপক

দৃষ্টান্ত-১: কোনো পাখি নয় চতুষ্পদী। সুতরাং কোনো চতুষ্পদী প্রাণী নয় পাখি। দৃষ্টান্ত-২: সকল ফুল হয় সুন্দর। সুতরাং কোনো ফুল নয় অ-সুন্দর।

কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025

উত্তর

যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে তার চেয়ে অপেক্ষাকৃত কম ব্যাপক অথবা তার সমান ব্যাপক কোনো সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান (Deductive Inference) বলে।

উত্তর

ব্যাপ্যতাজনিত কারণে 'OO^{\prime} বাক্যের আবর্তন সম্ভব নয়। 'OO^{\prime} বাক্যে আবর্তনীয়ের উদ্দেশ্য হিসেবে যে পদটি অব্যাপ্য থাকে, তা আবর্তিতে বা সিদ্ধান্তে নঞর্থক বাক্যের বিধেয় হিসেবে ব্যাপ্য হয়ে যায়। ফলে আবর্তনের নিয়ম লঙ্ঘন করা হয়। কেননা আবর্তনের নিয়ম অনুসারে যে পদ আবর্তনীয়ে ব্যাপ্য নয়, তা আবর্তিতে বা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এ কারণে 'OO^{\prime} বাক্যের আবর্তন সম্ভব নয়।

উত্তর

দৃষ্টান্ত-১ অবরোহ অনুমানের আবর্তন প্রকারের প্রতিফলন ঘটেছে। যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদকে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। যেমন- 'সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ। অতএব, কিছু শিক্ষিত মানুষ হন শিক্ষক।' এ আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ 'শিক্ষক' সিদ্ধান্তে বিধেয় পদ হিসেবে এবং বিধেয় পদ 'শিক্ষিত মানুষ' সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। পাশাপাশি আশ্রয়বাক্যের গুণ সিদ্ধান্তে অপরিবর্তিত আছে। অনুরূপ দৃষ্টান্ত-১ এ দেখা যায়। দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে, 'কোনো পাখি নয় চতুষ্পদী। সুতরাং কোনো চতুষ্পদী প্রাণী নয় পাখি।' এখানে আবর্তনের সকল নিয়ম মেনে চলায় এটি আবর্তনের একটি বৈধ দৃষ্টান্ত।

উত্তর

দৃষ্টান্ত-১ আবর্তন এবং দৃষ্টান্ত-২ প্রতিবর্তন অবরোহ অনুমানকে নির্দেশ করে, যাদের উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান। দৃষ্টান্ত-১ অনুযায়ী, 'কোনো পাখি নয় চতুষ্পদী। সুতরাং কোনো চতুষ্পদী প্রাণী নয় পাখি।' এখানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন করা হয়েছে। তাই এটি আবর্তনের দৃষ্টান্ত। কারণ যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। অপরদিকে, দৃষ্টান্ত-১ অনুযায়ী, 'সকল ফুল হয় সুন্দর। সুতরাং কোনো ফুল নয় অ-সুন্দর।' এখানে, আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবেই ব্যবহৃত হয়েছে এবং গুণের পরিবর্তন ঘটেছে। এ কারণে এটি প্রতিবর্তনের দৃষ্টন্ত। কারণ যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধে পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু প্রতিবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ। হিসেবেই ব্যবহৃত হয়। আবার, আবর্তনের আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু প্রতিবর্তনে আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আবর্তনে গুণের কোনো পরিবর্তন হয় না। কিন্তু প্রতিবর্তনে গুণের পরিবর্তন ঘটে। আলোচনা শেষে তাই বলা যায়, অমাধ্যম অনুমানের দুটি শ্রেণি হলেও আবর্তন ও প্রতিবর্তন দুটি ভিন্নধর্মী প্রক্রিয়া।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।