যুক্তি-১ কোন ধরনের অমাধ্যম অনুমান? ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তি-১ হলো প্রতিবর্তন অমাধ্যম অনুমান। যে অমাধ্যম অবরোহ অনুমানে একটি প্রদত্ত বাক্যের অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে, গুণ পরিবর্তন করে এবং উদ্দেশ্য পদ ও পরিমাণ অভিন্ন রেখে যে সিদ্ধান্ত গঠন করা হয় তাকে বলে প্রতিবর্তন। যুক্তি-১ এ বর্ণিত, 'সকল বিজ্ঞানী হয় গবেষক। অতএব, কোনো বিজ্ঞানী নয় অ-গবেষক।' এ যুক্তিতে 'সকল বিজ্ঞানী হয় গবেষক' হচ্ছে আশ্রয়রাক্য এবং 'কোনো বিজ্ঞানী নয় অ-গবেষক' হচ্ছে সিদ্ধান্ত। এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদটি ঠিক রেখে, বিধেয় পদের স্থলে বিরুদ্ধ পদ ব্যবহার করে এবং গুণের পরিবর্তন ঘটিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। তাই এটি প্রতিবর্তন অনুমানের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ কোন ধরনের অমাধ্যম অনুমান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর