উদ্দীপকে 'পাখি' পদটি সহানুমানের কোন পদকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'পাখি' পদটি সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে। নিরপেক্ষ সহানুমানের যে পদ উভয় আশ্রয়বাক্যে সাধারণভাবে বর্তমান থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে মিলিত হওয়ার জন্য দুটি আশ্রয়বাক্যতেই মধ্যপদ বিদ্যমান। মধ্যপদের কাজ হলো প্রধান পদের সাথে অপ্রধান পদের মধ্যস্থতা করা। উদ্দীপকে বলা হয়েছে, 'সকল পাখি হয় দ্বিপদ। সকল বক হয় পাখি। অতএব, সকল বক হয় দ্বিপদ।' এখানে 'পাখি' পদটি উভয় আশ্রয়বাক্যে রয়েছে কিন্তু সিদ্ধান্তে নেই। পাশাপাশি ঐ পদটি যুক্তিবাক্যের মধ্যস্থায় ভূমিকা পালন করেছে। তাই 'পাখি' পদটি সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'পাখি' পদটি সহানুমানের কোন পদকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর