যুক্তি-২ কী ধরনের অনুমান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের যুক্তি-২ এ 'মাধ্যম' অনুমান নির্দেশিত হয়েছে। অবরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়- যার মধ্যে একটি হলো মাধ্যম অনুমান। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। মাধ্যম অনুমানে সবসময় একাধিক আশ্রয়বাক্য থাকে। এই অনুমানের সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। মাধ্যম অনুমানের আশ্রয়বাক্য দুটির মধ্যে একটি অনিবার্য সম্পর্ক থাকে। তাই মাধ্যম অনুমানে, সিদ্ধান্ত আশ্রয়বাক্য দুটি থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। উদ্দীপকের যুক্তি-২ এ 'সকল 'সব ছাত্র হয় মেধাবী' এবং 'কনক হয় ছাত্র।' এই দুটি আশ্রয়বাক্য থেকে 'কনক হয় মেধাবী'-এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে অবরোহ অনুমানের দুটি আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই যুক্তি-২ এর মাধ্যমে মাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-২ কী ধরনের অনুমান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর