উদ্দীপকের ৪র্থ অংশটি কেন অবৈধ? মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের ৪র্থ অংশ 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তনকে নির্দেশ করে এবং আবর্তনের নিয়মানুযায়ী 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তন করলে যুক্তিটি অবৈধ হয়। উদ্দীপকের ৪র্থ অংশে 'O [গণিত] যুক্তিবাক্যকে আশ্রয়বাক্য হিসেবে দেখানো হয়েছে। আর সিদ্ধান্ত হিসেবে কোনো যুক্তিবাক্য উপস্থাপন করা হয়নি। যেহেতু আবর্তনের নিয়মানুযায়ী 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তিত হিসেবে কোনো যুক্তিবাক্য পাওয়া যায় না। সেহেতু উদ্দীপকের ৪র্থ অংশ 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তনকেই নির্দেশ করছে। 'O [গণিত] যুক্তিবাক্য হলো বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। তাই আবর্তিত যুক্তিবাক্য নঞর্থক যুক্তিবাক্য হবে। অর্থাৎ 'E [গণিত] বা 'O [গণিত] যুক্তিবাক্য হবে। কিন্তু যুক্তিবাক্যের আবর্তিত 'E [গণিত] যুক্তিবাক্য হতে পারে না। কারণ পরিমাণের দিক থেকে এটি সার্বিক। আবার, 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তিত 'O [গণিত] যুক্তিবাক্য করতে গেলে আবর্তনের নিয়ম লঙ্ঘন করা হয়। কেননা 'O [গণিত] যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ বিধেয় হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয় যা আবর্তনের নিয়ম বিরোধী। তাই আবর্তনের নিয়মানুযায়ী 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তন করা যায় না। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উল্লেখিত কারণসমূহের জন্য উদ্দীপকের ৪র্থ অংশটি অবৈধ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ৪র্থ অংশটি কেন অবৈধ? মূল্যায়ন করো।
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর