মাহবুব সাহেবের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে তুলনা করা যায়?
উত্তর: উদ্দীপকের মাহবুব সাহেবের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে তুলনা করা যায়। কেননা সহানুমানের মধ্যপদ যেরূপ ভূমিকা পালন করে উদ্দীপকের মাহবুব সাহেব সেরূপ ভূমিকা পালন করেছেন। একটি সহানুমানে তিনটি পদ থাকে যার মধ্যে একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে ব্যবহৃত হয়। আর অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্কতৈরি করে। আর ওই অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানের সিদ্ধান্ত অনুমিত হয়। সুতরাং, সহানুমানের সিদ্ধান্তে মধ্যপদ না থাকলেও সহানুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠায় মধ্যপদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের মাহবুব সাহেব ক্রিকেট খেলায় দুই দলের মধ্যে বিরোধ নিরসনের উদ্দেশ্যে দুই দলের অধিনায়কের সাথে কথা বলে বিরোধ সমাধান করেছেন। যার ফলে বিরোধের নিষ্পত্তি হয় এবং খেলা পুনরায় শুরু হয়। এখানে মাহবুব সাহেব বিরোধ নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন। সহানুমানের দিক থেকে বিবেচনা করলে মাহবুব সাহেব মধ্যপদের ভূমিকা পালন করেছেন। কেননা সহানুমানেও মধ্যপদ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। তাই বলা যায়, উদ্দীপকের মাহবুব সাহেবের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে তুলনা করা যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
মাহবুব সাহেবের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে তুলনা করা যায়?
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর