উদ্দীপকে 'প্রাণী' সহানুমানের কোন পদকে নির্দেশ করে? সহানুমানে এর ভূমিকা দেখাও।
উত্তর: উদ্দীপকে 'প্রাণী' সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে। সহানুমানে তিনটি পদের মধ্য অন্যতম হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে বর্ণিত, 'সকল প্রাণী হয় উপকারী। মানুষ হয় প্রাণী। অতএব, মানুষ হয় উপকারী।' এখানে 'প্রাণী' পদটি প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে। তাই বলা যায়, উদ্দীপকের 'প্রাণী' পদটি হলো মধ্যপদ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'প্রাণী' সহানুমানের কোন পদকে নির্দেশ করে? সহানুমানে এর ভূম…
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর