শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যুক্তি-১ ও ২ এর মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর: উদ্দীপকের যুক্তি-১ এর মাধ্যমে 'অমাধ্যম' অনুমান এবং যুক্তি-২ এর মাধ্যমে 'মাধ্যম' অনুমান নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। যুক্তি-১ এ মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই যুক্তি-১ এর মাধ্যমে অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। এই অনুমানে সবসময় মাত্র একটি আশ্রয়বাক্য থাকে। তাই এই প্রকার অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে সরাসরি অনুমিত। এ কারণে অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না। এই অনুমানের সিদ্ধান্তের বস্তুনিষ্ঠতা এর আশ্রয়বাক্যের বস্তুনিষ্ঠতার ওপর নির্ভর করে। অপরদিকে, উদ্দীপকের যুক্তি-২ এ দুটি আশ্রয়বাক্য থেকে যে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে তা সিদ্ধান্ত ও আশ্রয়বাক্য থেকে কোনোভাবেই বেশি ব্যাপক নয়। তাই যুক্তি-২ এর মাধ্যমে মাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। কেননা মাধ্যম অনুমান অবরোহ অনুমান বিধায় এই প্রকার অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কোনোভাবেই বেশি ব্যাপক হতে পারে না। মাধ্যম অনুমানের একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এর সিদ্ধান্তে নতুনত্ব থাকে। তাই উল্লেখিত আলোচনার প্রেক্ষাপটে বলা যায়, যুক্তি-১ ও যুক্তি-২ এ পরিলক্ষিত মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য বিদ্যমান।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে যুক্তি-১ ও ২ এর মধ্যে পার্থক্য দেখাও।

উদ্দীপক

যুক্তি-১: সকল মানুষ হয় মরণশীল।... কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। যুক্তি-২: সব ছাত্র হয় মেধাবী কনক হয় ছাত্র।... কনক হয় মেধাবী।

সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025

উত্তর

কোনো জ্ঞাত বা জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বা 'অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে।

উত্তর

অনুমানের দুটি প্রকরণের মধ্যে অন্যতম প্রকরণ হলো অবরোহ অনুমান। যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হয় না তাকে অবরোহ অনুমান বলে। যেমন- 'সকল মানুষ হয় মরণশীল। সকল দার্শনিক হয় মানুষ। অতএব, সকল দার্শনিক হয় মরণশীল।' এখানে একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে এবং সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক নয়। তাই এটি একটি অবরোহ অনুমান।

উত্তর

উদ্দীপকের যুক্তি-২ এ 'মাধ্যম' অনুমান নির্দেশিত হয়েছে। অবরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়- যার মধ্যে একটি হলো মাধ্যম অনুমান। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। মাধ্যম অনুমানে সবসময় একাধিক আশ্রয়বাক্য থাকে। এই অনুমানের সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। মাধ্যম অনুমানের আশ্রয়বাক্য দুটির মধ্যে একটি অনিবার্য সম্পর্ক থাকে। তাই মাধ্যম অনুমানে, সিদ্ধান্ত আশ্রয়বাক্য দুটি থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। উদ্দীপকের যুক্তি-২ এ 'সকল 'সব ছাত্র হয় মেধাবী' এবং 'কনক হয় ছাত্র।' এই দুটি আশ্রয়বাক্য থেকে 'কনক হয় মেধাবী'-এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে অবরোহ অনুমানের দুটি আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই যুক্তি-২ এর মাধ্যমে মাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের যুক্তি-১ এর মাধ্যমে 'অমাধ্যম' অনুমান এবং যুক্তি-২ এর মাধ্যমে 'মাধ্যম' অনুমান নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। যুক্তি-১ এ মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই যুক্তি-১ এর মাধ্যমে অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। এই অনুমানে সবসময় মাত্র একটি আশ্রয়বাক্য থাকে। তাই এই প্রকার অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে সরাসরি অনুমিত। এ কারণে অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না। এই অনুমানের সিদ্ধান্তের বস্তুনিষ্ঠতা এর আশ্রয়বাক্যের বস্তুনিষ্ঠতার ওপর নির্ভর করে। অপরদিকে, উদ্দীপকের যুক্তি-২ এ দুটি আশ্রয়বাক্য থেকে যে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে তা সিদ্ধান্ত ও আশ্রয়বাক্য থেকে কোনোভাবেই বেশি ব্যাপক নয়। তাই যুক্তি-২ এর মাধ্যমে মাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। কেননা মাধ্যম অনুমান অবরোহ অনুমান বিধায় এই প্রকার অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কোনোভাবেই বেশি ব্যাপক হতে পারে না। মাধ্যম অনুমানের একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এর সিদ্ধান্তে নতুনত্ব থাকে। তাই উল্লেখিত আলোচনার প্রেক্ষাপটে বলা যায়, যুক্তি-১ ও যুক্তি-২ এ পরিলক্ষিত মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।