উদ্দীপক দৃশ্যকল্প-১ এর অনুমান প্রক্রিয়াটি কি যথার্থ? ব্যাখ্যা করো।
উত্তর: হ্যাঁ, উদ্দীপক দৃশ্যকল্প-১ এর অনুমান প্রক্রিয়াটি যথার্থ। কারণ আবর্তনের নিয়ম অনুসারে দৃষ্টান্তটির অনুমান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের নিয়মানুসারে 'A [গণিত] যুক্তিবাক্য আশ্রয়বাক্য হলে সিদ্ধান্ত হবে '1' যুক্তিবাক্য। যার দৃষ্টান্ত উদ্দীপক দৃশ্যকল্প-১ এ লক্ষ করা যায়। দৃশ্যকল্প-১-এ 'সকল পাখি হয় দ্বিপদ' এই আশ্রয়বাক্য থেকে 'কিছু দ্বিপদ প্রাণী হয় পাখি' এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য থেকে বিশেষ সদর্থক বা 'I [গণিত] যুক্তিবাক্য আবর্তিত করা হয়েছে। এই অনুমানে আবর্তনের নিয়ম অনুযায়ী গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করা হয়েছে। এ কারণে বলা যায়, দৃশ্যকল্প-১ এর অনুমান প্রক্রিয়াটি যথার্থ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক দৃশ্যকল্প-১ এর অনুমান প্রক্রিয়াটি কি যথার্থ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর