দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-৩ এর প্রকৃতি ব্যাখ্যাপূর্বক এগুলোর মধ্যকার পার্থক্য নির্দেশ করো।
উত্তর: 'দৃষ্টান্ত-১'-এর মাধ্যমে আবর্তন নির্দেশিত হয়েছে এবং 'দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-৩'-এর মাধ্যমে প্রতিবর্তন নির্দেশিত হয়েছে। আর এই দুটি বিষয়ের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। 'দৃষ্টান্ত-১'-এ 'ঢাকা হয় মসজিদের শহর' এই আশ্রয়বাক্য থেকে 'মসজিদের শহর হয় ঢাকা' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তিত হয়েছে। আর আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন রয়েছে। তাই 'দৃষ্টান্ত-১'-এর মাধ্যমে - আবর্তন নির্দেশিত হয়েছে। কেননা যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়। আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। আশ্রয়য়বাক্য ও সিদ্ধান্তের গুণ একই হয়। আর আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। অপরপক্ষে, 'দৃষ্টান্ত-৩'-এ কিছু রাজনীতিবিদ হন জনপ্রিয়। এই আশ্রয়বাক্য থেকে 'কিছু রাজনীতিবিদ নন অ-জনপ্রিয়' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। -এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই 'দৃষ্টান্ত-২'-এর মাধ্যমে প্রতিবর্তন নির্দেশিত হয়েছে। কেননা যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন করে এবং বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়। তবে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-৩ এর প্রকৃতি ব্যাখ্যাপূর্বক এগুলোর মধ্যকার …
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর