দৃশ্যকল্প-১ কোন প্রকার মাধ্যম অবরোহ অনুমান? এর স্বরূপ ব্যাখ্যা করো।
উত্তর: 'দৃশ্যকল্প-১'-এর অনুমানটি সহানুমান। কেননা এখানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। অবরোহ অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো মাধ্যম অনুমান। আর মাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো সহানুমান। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এ 'সকল ভাইরাস হয় ক্ষতিকর' এবং 'করোনা হয় এক প্রকার ভাইরাস' এই দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে 'করোনা হয় ক্ষতিকর' এই সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে সহানুমান নির্দেশিত হয়েছে। সহানুমানে দুটি আশ্রয়বাক্য থাকে। আশ্রয়বাক্য দুটির অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানের সিদ্ধান্ত অনুমিত হয়। সহানুমানে তিনটি পদ থাকে এবং প্রতিটি পদ দুইবার করে ব্যবহৃত হয়। সহানুমান হলো অবরোহ অনুমানের একটি প্রকারভেদ। তাই সহানুমানের সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। আর সহানুমান অবরোহ অনুমান বিধায় এর লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন প্রকার মাধ্যম অবরোহ অনুমান? এর স্বরূপ ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর