অমাধ্যম অনুমানের প্রকার হিসেবে দৃষ্টান্ত-১ এর স্বরূপ ব্যাখ্যা করো।
উত্তর: অমাধ্যম অনুমানের প্রকারভেদ হিসেবে 'দৃষ্টান্ত-১'-এর মাধ্যমে আবর্তন নির্দেশিত হয়েছে। কেননা আবর্তনে যেভাবে যুক্তি উপস্থাপন করা হয় এখানে যুক্তিটি সেভাবে উপস্থাপন করা হয়েছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে প্রথমটি হলো আবর্তন। এই প্রকার অনুমানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তিত হয়, তবে গুণের কোনো পরিবর্তন হয় না। তাই বলা যায়, । যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এ 'ঢাকা হয় মসজিদের শহর' এই আশ্রয়বাক্য থেকে 'মসজিদের শহর হয় ঢাকা' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রয়েছে এবং আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই 'দৃষ্টান্ত-১'-এর মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ আবর্তন নির্দেশিত হয়েছে। আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। আর বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হয়। আর আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না।,
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
অমাধ্যম অনুমানের প্রকার হিসেবে দৃষ্টান্ত-১ এর স্বরূপ ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর