দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর একটি তুলনামূলক ব্যাখ্যা দাও। অনুমানের প্রকার হিসেবে কোনটির গুরুত্ব বেশি? তোমার মতামত দাও।
উত্তর: 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে অমাধ্যম অনুমান এবং 'দৃশ্যকল্প-৩'-এর দ্বারা মাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার অনুমানের মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে। 'দৃশ্যকল্প-২'-এ 'সব বিড়াল হয় পোষা প্রাণী' এই আশ্রয়বাক্য থেকে 'কিছু পোষা প্রাণী হয় বিড়াল' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই 'দৃশ্যকল্প-২'-এর দ্বারা অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। কেননা যে আরোহ অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে-অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে সব সময় একটি মাত্র আশ্রয়বাক্য থাকে। অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত তাই অনেকটা আশ্রয়বাক্যেই পরিবর্তিত রূপ। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তে তেমন কোনো নতুন তথ্য প্রকাশিত হয় না। আর অমাধ্যম অনুমান অবরোহ অনুমান বিধায় এর লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।অপরপক্ষে, 'দৃশ্যকল্প-৩'-এ 'সব যুক্তিবাদী হয় চিন্তাশীল' এবং 'সব ধার্মিক হয় যুক্তিবাদী'-এই দুটি আশ্রয়বাক্য থেকে 'সব ধার্মিক হয় চিন্তাশীল' এই সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এখানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই 'দৃশ্যকল্প-৩' দ্বারা মাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। কেননা যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। মাধ্যম অনুমানে তাই সব সময় একাধিক আশ্রয়বাক্য থাকে। মাধ্যম অনুমানের -সিদ্ধান্তে তাই সব সময় নতুন তথ্য প্রকাশিত হয়। কেননা এখানে সিদ্ধান্তটি একটি নতুন যুক্তিবাক্য। মাধ্যম অনুমানের আশ্রয়বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। আর মাধ্যম অনুমান অবরোহ অনুমান বিধায় এটির লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। পরিশেষে বলা যায় যে, যুক্তিবিদ্যায় মাধ্যম ও অমাধ্যম উভয় অনুমানই গুরুত্বসহকারে আলোচনা করা হয়। আর জ্ঞানের ক্ষেত্রে উভয় অনুমানই গুরুত্ব বহন করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর একটি তুলনামূলক ব্যাখ্যা দাও। অনুমানের …
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর