উদ্দীপকে 'বাঘ' শব্দটি সহানুমানের কোন পদকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বাঘ শব্দটি সহানুমানের প্রধান পদকে নির্দেশ করে। নিরপেক্ষ সহানুমানের পদ থাকে তিনটি। এগুলো হলো- প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। নিরপেক্ষ সহানুমানের সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত পদকে প্রধান পদ বলে। যেমন- 'সকল শিশু হয় নিষ্পাপ। রাইসা হয় শিশু। অতএব, রাইসা হয় নিষ্পাপ।' এই অনুমানের সিদ্ধান্ত হলো 'রাইসা হয় নিষ্পাপ'। যেখানে নিষ্পাপ শব্দটি বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। এজন্য শব্দটি প্রধান পদ। উদ্দীপকের অনুমানটিতে দেখা যায়, সিদ্ধান্ত বাক্যে 'বাঘ' শব্দটি বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং বলা যায়, 'বাঘ' শব্দটি সহানুমানের প্রধান পদকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'বাঘ' শব্দটি সহানুমানের কোন পদকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর