সহানুমানে ব্যবহারযোগ্য পদসমূহের আলোকে দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর বৈধতা বিশ্লেষণ করো।
উত্তর: 'দৃশ্যকল্প-২' ও 'দৃশ্যকল্প-৩' এর উভয় যুক্তি সহানুমানের দিক থেকে অবৈধ। কেননা উভয় ক্ষেত্রে সহানুমানের নিয়ম লঙ্ঘন করে যুক্তি প্রদান করা হয়েছে। 'দৃশ্যকল্প-২'-এ 'সকল যুবক হয় প্রগতিশীল' এবং 'হাবিব নয় যুবক' এই দুটি আশ্রয়বাক্য থেকে 'হাবিব নয় প্রগতিশীল' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে প্রধান আশ্রয়বাক্যে 'প্রগতিশীল' পদটি অব্যাপ্য। কেননা প্রধান আশ্রয়বাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য যার কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য। এই পদটি সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে। অথচ সহানুমানের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। যেহেতু 'দৃশ্যকল্প-২'-এ সহানুমানের নিয়ম লঙ্ঘন করে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে তাই যুক্তিটি ত্রুটিপূর্ণ। এই কারণে 'দৃশ্যকল্প-২' এর যুক্তিটি বৈধ নয়। 'দৃশ্যকল্প-৩'-এ 'কোনো কাক নয় সাদা' এবং 'সকল কাক হয় পাখি' এই দুটি আশ্রয়বাক্য থেকে 'কোনো পাখি নয় সাদা" এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে অপ্রধান আশ্রয়বাক্যে 'পাখি' পদটি অব্যাপ্য। কেননা অপ্রধান আশ্রয়বাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য যার কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য নয়। অপ্রধান আশ্রয়বাক্যের 'পাখি' পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে। অথচ সহানুমানের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। যেহেতু এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘন করে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে তাই যুক্তিটি ত্রুটিপূর্ণ। এই কারণে 'দৃশ্যকল্প-৩' এর যুক্তিটি অবৈধ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সহানুমানে ব্যবহারযোগ্য পদসমূহের আলোকে দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর …
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর