দৃশ্যকল্প-১ এ নির্দেশিত অনুমানটির প্রকৃতি ব্যাখ্যা করো।
উত্তর: 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে 'সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এ আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি বিশেষ বিশেষ ফলে ভিটামিন পর্যবেক্ষণ করে 'সকল ফল হয় ভিটামিন সমৃদ্ধ ফল' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত সংশ্লেষক হওয়ায় এটি নতুন তথ্য প্রকাশ করে। তবে আরোহ অনুমানের সিদ্ধান্ত সকল ক্ষেত্রে আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয় না। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ নির্দেশিত অনুমানটির প্রকৃতি ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর