যুক্তি-১ এ প্রদর্শিত অনুমানটির প্রকৃতি ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তি-১ এ আবর্তন নামক অমাধ্যম অনুমানকে নির্দেশ করে।যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদকে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে।উদ্দীপকে যুক্তি-১ এ বলা হয়েছে, 'সকল মানুষ হয় জীব। অতএব, কিছু জীব হয় মানুষ।' এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ 'মানুষ' সিদ্ধান্তে বিধেয় পদ হিসেবে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ 'জীব' সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে আশ্রয়বাক্যের গুণ সিদ্ধান্তে অপরিবর্তিত আছে। এভাবে সকল নিয়ম মেনে চলায় এটি আবর্তনের একটি দৃষ্টান্ত।তাই বলা যায়, যুক্তি-১ এ আবর্তন নামক অমাধ্যম অনুমানকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ এ প্রদর্শিত অনুমানটির প্রকৃতি ব্যাখ্যা করো।
উদ্দীপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর