অর্ণব ও মিথিলার সাথে সহানুমানের তুলনীয় পদগুলোর অবস্থান বিশ্লেষণ করো।
উত্তর: অর্ণব ও মিথিলার সাথে সহানুমানের প্রধান ও অপ্রধান পদ তুলনীয়। কেননা উদ্দীপকের অর্ণব ও মিথিলাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেখানে সহানুমানের ওই দুটি পদ নির্দেশিত হয়েছে। সহানুমান এক প্রকার মাধ্যম অনুমান। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি পদ থাকে যার মধ্যে দুটি হলো প্রধান ও অপ্রধান পদ। সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে বলে প্রধান পদ। সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলে অপ্রধান পদ। সহানুমানের যে আশ্রয়বাক্যে প্রধান পদটি থাকে তাকে বলে প্রধান আশ্রয়বাক্য। আর সহানুমানে যে আশ্রয়বাক্যে প্রধান পদ থাকে তাকে বলে অপ্রধান আশ্রয়বাক্য। প্রধান ও অপ্রধান উভয় আশ্রয়বাক্যে মধ্যপদও অবস্থান করে। প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ অবস্থান করার কারণে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি হয়। আর ওই অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়। সহানুমানের সিদ্ধান্তে কেবল প্রধান ও অপ্রধান পদ থাকে। উদ্দীপকের অর্ণব ও মিথিলার মধ্যে মধ্যস্থতা করেছে শামীমা। আর সহানুমানে যেহেতু প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে মধ্যপদ। তাই অর্ণব ও মিথিলার মাধ্যমে যথাক্রমে সহানুমানে প্রধান ও অপ্রধান পদ নির্দেশিত হয়েছে। পরিশেষে বলা যায়, সহানুমানে প্রধান পদ ও অপ্রধানপদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা উদ্দীপকের অর্ণব ও মিথিলার দৃষ্টান্তের মাধ্যমে প্রতিভাত হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
অর্ণব ও মিথিলার সাথে সহানুমানের তুলনীয় পদগুলোর অবস্থান বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর