দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ এর মধ্যস্থিত সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ যথাক্রমে আবর্তন ও প্রতিবর্তনের দৃষ্টান্ত। নিচে উভয়ের মধ্যকার মধ্যস্থিত সম্পর্ক বিশ্লেষণ করা হলো- দৃষ্টান্ত-২ এ বর্ণিত, 'কোনো মানুষ নয় পশু। অতএব, কোনো পশু নয় মানুষ'। এখানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে এটি আবর্তনের দৃষ্টান্ত। কারণ যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। অন্যদিকে, দৃষ্টান্ত-৩ এর যুক্তিটিতে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন কিন্তু পরিমাণ একই রয়েছে। আর আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই দৃষ্টান্ত-৩ দ্বারা প্রতিবর্তন নির্দেশিত হয়েছে। কারণ যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গ্রহণ করা হয় তাকে প্রতিবর্তন বলে। আবর্তন ও প্রতিবর্তনের মধ্যে ভিন্নতা থাকলেও সাদৃশ্যের ক্ষেত্রে উভয় অনুমানই অমাধ্যম অনুমানের দৃষ্টান্ত। উভয় প্রকার অনুমানের ক্ষেত্রেই নতুন কোনো তথ্য পাওয়া যায় না। অর্থাৎ অজানা থেকে জানায় গমন সম্ভব হয় না। আলোচনা শেষে তাই বলা যায়, আবর্তন ও প্রতিবর্তন অমাধ্যম অনুমানের ভিন্ন দুটি প্রকার হওয়ায় উভয়ের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ এর মধ্যস্থিত সম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর