তোমার দৃষ্টিতে দৃশ্যকল্প-১ কি বৈধ অনুমান? ব্যাখ্যা করো।
উত্তর: 'দৃশ্যকল্প-১'-এর অনুমানটি বৈধ নয়। কেননা এখানে আবর্তনের নিয়ম লঙ্ঘন করে 'অ' যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে প্রথমটি হলো আবর্তন। এই প্রকার অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তিত হয়। তবে আশ্রয়বাক্যের গুণের কোনো পরিবর্তন হয় না। তাই বলা যায়, যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে যেগুলো আবর্তনের কোনো যুক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এ 'সব কৃষক হয় পরিশ্রমী' এই আশ্রয়বাক্য থেকে 'সব পরিশ্রমী ব্যক্তি হয় কৃষক' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের 'পরিশ্রমী' পদটি অব্যাপ্য কিন্তু সিদ্ধান্তে পদটি ব্যাপ্য হয়েছে। আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হওয়ায় যুক্তিটি বৈধ নয়। অর্থাৎ, 'দৃশ্যকল্প-১' এ 'অ' যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তোমার দৃষ্টিতে দৃশ্যকল্প-১ কি বৈধ অনুমান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর