দৃষ্টান্ত-১ এ উল্লিখিত বাক্যটির কি আবর্তন সম্ভব? ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ এ উল্লিখিত 'O [গণিত] যুক্তিবাক্যটির আবর্তন সম্ভব নয়।যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বর্ণিত, কিছু মানুষ নয় ধার্মিক। এই যুক্তিবাক্যটি একটি বিশেষ নঞর্থক বা 'O [গণিত] যুক্তিবাক্য। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য নয়। এই যুক্তিবাক্যের আবর্তন করতে গেলে এর অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয় যা আবর্তনের নিয়ম বিরোধী। তাই দৃষ্টান্ত-১ এ উল্লিখিত 'O [গণিত] যুক্তিবাক্যটির আবর্তন সম্ভব নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ উল্লিখিত বাক্যটির কি আবর্তন সম্ভব? ব্যাখ্যা করো।
উদ্দীপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর