দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত অনুমানটিতে 'রাজধানী' পদটির ভূমিকা কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত অনুমানটিতে 'রাজধানী' পদটি সহানুমানের মধ্যপদকে নির্দেশ করেছে। কেননা, 'রাজধানী' পদ উভয় আশ্রয়বাক্য বিদ্যমান থেকে উভয় আশ্রয়বাক্যের মধ্যস্থতার সিদ্ধান্ত স্থাপনে বিশেষ ভূমিকা পালন করেছে। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি পদ থাকে, যার মধ্যে একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। একটি সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে ব্যবহৃত হয়। আর অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। এভাবে প্রধান ও অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান পদের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ওই অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই সহানুমানের সিদ্ধান্তে মধ্যপদ অবস্থান না করলেও মধ্যপদ সহানুমানের 'সিদ্ধান্ত প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে। মধ্যপদের এই ভূমিকা সম্পর্ক বা সম্বন্ধ স্থাপনকারীর ভূমিকা উদ্দীপকে 'রাজধানী' সিদ্ধান্তে বিদ্যমান নেই। আর সহানুমানের যে পদটি আশ্রয়বাক্যে বিদ্যমান থাকে কিন্তু সিদ্ধান্তে বিদ্যমান থাকে না তাকে মধ্যপদ বলে। তাই উদ্দীপকের 'রাজধানী' পদটি সহানুমানের মধ্যপদকে নির্দেশ করছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত অনুমানটিতে 'রাজধানী' পদটির ভূমিকা কী? ব্যাখ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর