উদ্দীপকে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর মধ্যে মৌলিক পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ যুক্তিটির সকল আশ্রয়বাক্য সদর্থক বিধায় এর সিদ্ধান্তও সদর্থক এবং যুক্তিটি একটি বৈধ যুক্তি। আর দৃষ্টান্ত-২ এর উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ অব্যাপ্য প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে বিধায় যুক্তিটি অবৈধ হয়েছে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই এটি সহানুমানের একটি যুক্তি। কেননা যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে, অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানে মোট তিনটি যুক্তবাক্য থাকে। এর মধ্যে দুটি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। দৃষ্টান্ত-১ এ যুক্তিটির তিনটি যুক্তিবাক্যের মধ্যে আশ্রয়বাক্য দুটি সার্বিক সদর্থক। উক্ত আশ্রয়বাক্য দুটির ভিত্তিতে এখানে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, সেটিও একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। এছাড়া এখানে সহানুমানের অন্যান্য নিয়মও অনুসরণ করা হয়েছে। তাই যুক্তিটি বৈধ। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর ক্ষেত্রে সহানুমানের নিয়ম অনুযায়ী, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। এটি সহানুমানের একটি অন্যতম নিয়ম। আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হলে পদের ব্যাপ্যতাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- যুক্তিটির প্রধান আশ্রয়বাক্য হলো "সকল রাজা হয় মরণশীল।” যা একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'A [গণিত] যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, সার্বিক যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য 'রাজা' পদটি ব্যাপ্য; কিন্তু বিধেয় 'মরণশীল' পদটি অব্যাপ্য। এই প্রধান আশ্রয়বাক্যের প্রধান পদ মরণশীল পদটি সিদ্ধান্তে, বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু সিদ্ধান্তটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য, তাই মরণশীল পদটি নঞর্থক যুক্তিবাক্য হিসেবে ব্যাপ্য হয়েছে। যার ফলে এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘিত হয়েছে। কেননা সহানুমানের নিয়ম অনুযায়ী, আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু উদ্দীপকের যুক্তিটিতে প্রধান পদ 'মরণশীল' প্রধান আশ্রয়বাক্যের বিধেয় হিসেবে ব্যবহার হওয়ার কারণে ব্যাপ্য হয়নি; কিন্তু সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়েছে। তাই দৃষ্টান্ত-২ এর অব্যাপ্য প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর মধ্যে মৌলিক পার্থক্য দেখাও।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর