দৃশ্যকল্প-১ কোন প্রকার অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তনকে নির্দেশ করে। কেননা প্রতিবর্তনের নিয়ম অনুযায়ী যুক্তিটি উপস্থাপন করা হয়েছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো পরিবর্তন। যে অসাধ্য অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের প্রতিবর্তন করে আশ্রয়বাক্যের বিধেয় 'পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে প্রতিবর্তন, বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ প্রতিবর্তনের সকল নিয়ম অনুসরণ করা হয়েছে। অর্থাৎ আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহার করা হয়েছে এবং আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে আশ্রয়বাক্য ও নিধান্তের গুণ পরিবর্তন করে সদর্থক যুক্তিবাক্যকে সিদ্ধান্তের নঞর্থক যুক্তিবাক্যে রূপান্তর করা হয়েছে; কিন্তু পরিমাণের দিক দিয়ে কোনো পরিবর্তন করা হয়নি। সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর যুক্তিটি অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তন নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন প্রকার অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর