দৃশ্যকল্প-২ এর বৈধতা বিচার কর।
উত্তর: সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ এর যুক্তিটি বৈধ নয়। কেননা এখানে সহানুমানের নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়নি। অর্থাৎ উভয় আশ্রয়বাক্যে মধ্যপদ একবারও ব্যাপ্য হয়নি। যে মাধ্যম অবরোহ অনুমান পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমতি করে তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি পদ থাকে। যার মধ্যে একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। সহানুমানের একটি আবশ্যিক নিয়ম হলো সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে মধ্যপদকে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। সহানুমানের এ নিয়ম লঙ্ঘন করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হলে সহানুমান ত্রুটিপূর্ণ বা অবৈধ হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লিখিত যুক্তিটিতে 'চতুষ্পদ' পদটি উভয় আশ্রয়বাক্যে অবস্থান করায় এটি মধ্যপদ। সহানুমানের নিয়ম অনুযায়ী মধ্যপদটি উভয় আশ্রয়বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। কিন্তু আলোচ্য যুক্তিটিতে মধ্যপদ চতুষ্পদ পদটি উভয় আশ্রয়বাক্যে বিধেয় হিসেবে অবস্থান করছে। যেহেতু আশ্রয়বাক্য দুটিই সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সেহেতু এখানে বিধেয় পদ উভয় ক্ষেত্রেই অব্যাপ্য। যার ফলে চতুষ্পদ পদটি একবারও ব্যাপ্য হয়নি। তাই উদ্দীপকে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপস্থিত ঘটেছে। সুতরাং সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ এর অনুমানটি বৈধ নয়। কেননা এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘন করে সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর বৈধতা বিচার কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর