উদ্দীপকে দৃষ্টান্ত-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃষ্টান্ত-২ সহানুমানের অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে। সহানুমানে মধ্যপদের সাহায্যেই প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করা হয়। প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে মধ্যপদের তুলনা করা হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে মধ্যপদের তুলনা করা হয়। এখন মধ্যপদ যদি আশ্রয়বাক্যে দুটির কোনোটিতে ব্যাপ্য না হয় তাহলে প্রধান পদটি মধ্যপদের এক অংশের সাথে সম্পর্কিত হতে পারে এবং অপ্রধান পদটি মধ্যপদের অপর অংশের সাথে সম্পর্কিত হতে পারে। এতে করে সিদ্ধান্তে প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে সদর্থক বা নঞর্থক কোনো প্রকার সম্বন্ধ স্থাপন করাই সম্ভব হয় না। উদ্দীপকে দৃষ্টান্ত -২ হলো- সকল রাজা হয় মরণশীল। কিছু মানুষ নয় রাজা। অতএব, কিছু মানুষ নয় মরণশীল। উপরিউক্ত দৃষ্টান্তে প্রধান পদ 'মরণশীল' প্রধান আশ্রয়বাক্যে অব্যাপ্য থাকা অবস্থায় (A বাক্য তথা সদর্থক বাক্যের বিধেয় হিসেবে) সিদ্ধান্তে ব্যাপ্য (নঞর্থক বাক্যের বিধেয় হিসেবে) হয়ে পড়েছে। সুতরাং এখানে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি দোষ ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃষ্টান্ত-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর