উদ্দীপকে যুক্তি-১ ও যুক্তি-২ এর মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ অমাধ্যম অনুমানের প্রতিবর্তন এবং দৃষ্টান্ত-২ মাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করে। এ দুইয়ের মধ্যে নিম্নোক্ত সার্থক্য দেখা যায়- ১. প্রতিবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। আর আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে। ২. প্রতিবর্তনে আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে। আবর্তনে আশ্রয়বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। ৩. প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে, সিদ্ধান্ত নঞর্থক হবে। আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। আর আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে। ৪. প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক হবে। আবার আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে। অন্যদিকে, আবর্তনে আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যুক্তি-১ ও যুক্তি-২ এর মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান? …
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর