শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যুক্তি-২ এ কোন প্রকার অমাধ্যম অনুমান নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের যুক্তি-২ এ অনুমানটি অমাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করে। কেননা এখানে আবর্তনের নিয়মে, অনুমানটির নির্ণয় করা হয়েছে। অবরোহ অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে অমাধ্যম অনুমান একটি। যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই এ অনুমানে মাত্র দুটি যুক্তিবাক্য থাকে। এদের একটি হলো আশ্রয়বাক্য, অপরটি সিদ্ধান্ত। উদ্দীপকের যুক্তি-২ এর যুক্তিটি হলো- কিছু মানুষ হয় রাজনীতিবিদ। 'I [গণিত] অতএব, কিছু রাজনীতিবিদ হয় মানুষ। 'I [গণিত] উদ্দীপকের অনুমানটিতে অমাধ্যম অনুমানের আবর্তন নির্দেশ করেছে। কেননা আবর্তনের নিয়মের ওপর নির্ভর করে অনুমানটি নির্ণয় করা হয়েছে। আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের উদ্দেশ্য 'মানুষ' সিদ্ধান্তে বিধেয় এবং আশ্রয়বাক্যের বিধেয় 'রাজনীতিবিদ' সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হয়েছে এবং আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি। কারণ আশ্রয়বাক্যটির 'I [গণিত] যুক্তিবাক্য উভয় পদই অব্যাপ্য। সুতরাং উদ্দীপকের যুক্তি-২-এর মাধ্যমে অমাধ্যম অনুমানের আবর্তন পরিলক্ষিত হয়েছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে যুক্তি-২ এ কোন প্রকার অমাধ্যম অনুমান নির্দেশ করেছে? ব্যাখ্…

উদ্দীপক

যুক্তি-১ : "কোনো ব্যবসায়ী নয় ভিক্ষুক। কিছু মানুষ হয় ব্যবসায়ী। অতএব, কিছু মানুষ নয় ভিক্ষুক।" যুক্তি-২: "কিছু মানুষ হয় রাজনীতিবিদ। অতএব, কিছু রাজনীতিবিদ হয় মানুষ।"

Dhaka · 2025

উত্তর

যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে।

উত্তর

আবর্তন এক প্রকার অমাধ্যম অনুমান। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয় এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, 'AA^{\prime} যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। তাই 'AA^{\prime} যুক্তিবাক্যের সরল আবর্তন করলে এর অব্যাপ্য বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয়, যা আবর্তনের নিয়মবিরোধী। তাই 'AA^{\prime} যুক্তিবাক্যের সরল আবর্তন সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকের যুক্তি-২ এ অনুমানটি অমাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করে। কেননা এখানে আবর্তনের নিয়মে, অনুমানটির নির্ণয় করা হয়েছে। অবরোহ অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে অমাধ্যম অনুমান একটি। যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই এ অনুমানে মাত্র দুটি যুক্তিবাক্য থাকে। এদের একটি হলো আশ্রয়বাক্য, অপরটি সিদ্ধান্ত। উদ্দীপকের যুক্তি-২ এর যুক্তিটি হলো- কিছু মানুষ হয় রাজনীতিবিদ। 'II^{\prime} অতএব, কিছু রাজনীতিবিদ হয় মানুষ। 'II^{\prime} উদ্দীপকের অনুমানটিতে অমাধ্যম অনুমানের আবর্তন নির্দেশ করেছে। কেননা আবর্তনের নিয়মের ওপর নির্ভর করে অনুমানটি নির্ণয় করা হয়েছে। আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের উদ্দেশ্য 'মানুষ' সিদ্ধান্তে বিধেয় এবং আশ্রয়বাক্যের বিধেয় 'রাজনীতিবিদ' সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হয়েছে এবং আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি। কারণ আশ্রয়বাক্যটির 'II^{\prime} যুক্তিবাক্য উভয় পদই অব্যাপ্য। সুতরাং উদ্দীপকের যুক্তি-২-এর মাধ্যমে অমাধ্যম অনুমানের আবর্তন পরিলক্ষিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের যুক্তি-১ মাধ্যম অনুমান এবং যুক্তি-২ অমাধ্যম অনুমানকে নির্দেশ করছে। এ দুই প্রকার অনুমানের তুলনামূলক পার্থক্য নিচে আলোচনা করা হলো- ১. যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অন্যদিকে, যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। ২. অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাকা থেকে সিদ্ধান্ত অনুমিত হয় বিধায় এখানে অনুমানের তেমন কোনো সুযোগ থাকে না। অন্যদিকে, মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় বলে এখানে অনুমানের সুযোগ থাকে। ৩. অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না। এখানে, সিদ্ধান্ত অনেকটা আশ্রয়বাক্যেরই পরিবর্তিত রূপ। অন্যদিকে, মাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে। এখানে একাধিক আশ্রয়বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় বিধায় একটি নতুন সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। ৪. অমাধ্যম অনুমানে সরাসরি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এটি। অনুমান হিসেবে কম গুরুত্বপূর্ণ। অন্যদিকে, মাধ্যম অনুমানে দুটি আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত 'অনুমিত হয় বিধায় এটি অনুমান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে কিছু কিছু দিক দিয়ে এদের মধ্যে সম্পর্কও রয়েছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে যুক্তি-২ এ কোন প্রকার অমাধ্যম অনুমান নির্দেশ করেছে? ব্যাখ্… | Prosthuti