উদ্দীপকের শামীমার ভূমিকার সাথে সহানুমানের কোন পদের ভূমিকা সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শামীমার ভূমিকার সাথে সহানুমানের মধ্যপদের ভূমিকা সাদৃশ্যপূর্ণ। একটি সহানুমানের গুরুত্বপূর্ণ পদ হলো মধ্যপদ। সহানুমানের যে পদ উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে ব্যবহৃত হয়। আর অপ্রধান আশ্রয়বা্যে অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে মধ্যপদ উভয় আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ওই অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়। উদ্দীপকের শামীমা অর্ণব ও 'মিথিলার পরিবারের সাথে মধ্যস্থতা করেছেন। আর তার মধ্যস্থতার মাধ্যমে অর্ণব ও মিথিলার মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে। তাই উদ্দীপকের শামীমার ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে সম্পর্কিত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শামীমার ভূমিকার সাথে সহানুমানের কোন পদের ভূমিকা সাদৃশ্যপূ…
উদ্দীপক
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর