উদ্দীপকের শেষোক্ত লাইনটি ব্যাখ্যা করো।নিরপেক্ষ সহানুমানের সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত পদকে প্রধান পদ বলে।
উত্তর: "সহানুমানের ক্ষেত্রে মধ্যপদের ভূমিকা অনস্বীকার্য।"- উদ্দীপকের এই শেষোক্ত লাইনটি যথার্থ। নিরপেক্ষ সহানুমানে আশ্রয়বাক্য নামক দুটি পরস্পর সম্পর্কযুক্ত যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয়। আর আশ্রয়বাক্য দুটির মধ্যে সম্পর্ক থাকতে হলে তাদেরকে পরস্পর মিলিয়ে দেয় বা সম্পর্কের বন্ধনে আবদ্ধ করে এমন কিছু থাকতে হয়। মধ্যপদ হলো সেই সম্পর্ক স্থাপন ও রক্ষাকারী। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যাক:সকল মানুষ হন মরণশীলসকল যুক্তিবিদ হন মানুষঅতএব, সকল যুক্তিবিদ হন মরণশীল। এখানে 'মানুষ' হচ্ছে মধ্যপদ। এই 'মানুষ' পদটি প্রধান আশ্রয়বাক্যে 'মরণশীল' পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্যে 'যুক্তিবিদ' পদের সাথে মিলিত হওয়ার ফলে সিদ্ধান্তে আবশ্যিকভাবে 'যুক্তিবিদ' এবং 'মরণশীল' পদ দুটি একটি সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছে। আর এভাবেই আশ্রয়বাক্য দুটি থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই বলা যায়, "সহানুমানের ক্ষেত্রে মধ্যপদের ভূমিকা অনস্বীকার্য।”
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত লাইনটি ব্যাখ্যা করো।নিরপেক্ষ সহানুমানের সিদ্ধান্ত…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর